এদেশের ৭০% মানুষ বোঝে না "#ফ্যাক্ট_চেকিং" কি জিনিস। এর কাজ কি, কিভাবে এটি ব্যবহার করতে হয়! কোন কোন মাধ্যমে ফ্যাক্ট চেকিং করা যায়!! 


বর্তমানে নির্বাচন কেন্দ্রিক সম্পর্কিত বিষয় সুস্পষ্ট ধারণা ও বিভ্রান্তমূলক তথ্য যাচাই-বাছাই করার জন্য #ফ্যাক্ট_চেকিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য মিডিয়া গুলোকে জনসাধারণের মাঝে একটি ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে যেন স্মার্টফোন ব্যবহারকারীদের সকল সদস্য এটি ব্যবহার সম্পর্কে জানতে পারে বুঝতে পারে। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা #ফ্যাক্ট_চেকিং সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ব্যক্তিগত উদ্যোগে। এটি একটি দারুণ উদ্যোগ এবং এর সাফল্য অনেক আসছে। আমি চাই চ্যাট জিপিটির মত #ফ্যাক্ট_চেকিংও সবাই আয়ত্ত করুক নিজের ফোনে ব্যবহার করা শিখুক সত্য জানুক মিথ্যা বয়কট করুক।

👉👉👉👉👉আসুন জেনে নেই 👈👈👈👈👈

#ফ্যাক্ট_চেকিং হলো—

কোনো খবর, বক্তব্য, ছবি, ভিডিও বা পরিসংখ্যান ,নির্ভরযোগ্য উৎস, প্রমাণ ও ডেটার সাথে মিলিয়ে সত্য, মিথ্যা বা বিভ্রান্তিকর কিনা তা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যাচাই করা। অর্থাৎ ফ্যাক্ট চেকিং (Fact-Checking) মানে হলো কোনো তথ্য, খবর, দাবি বা বক্তব্য সত্য না মিথ্যা—তা প্রমাণসহ যাচাই করা। বর্তমান সময়ের ভুয়া খবর (Fake News), গুজব, ভ্রান্ত তথ্য থেকে বাঁচতে এটি খুবই গুরুত্বপূর্ণ।

#কেন ফ্যাক্ট চেকিং জরুরি?

ফেসবুক/হোয়াটসঅ্যাপে ভুয়া খবর ছড়ায় ,রাজনৈতিক বা ধর্মীয় গুজব দাঙ্গা-সহিংসতা ঘটাতে পারে ,চাকরি, পরীক্ষা, ফলাফল নিয়ে ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করে ব্যক্তিগত সুনাম নষ্ট হতে পারে।

#ফ্যাক্ট চেকিং কীভাবে করা হয়?

*তথ্যটা ভালোভাবে পড়ুন।
*শিরোনাম আর মূল লেখার মিল আছে?
*আবেগী/উস্কানিমূলক ভাষা কি না?
*খবরটি কে দিয়েছে?
*সরকারি ওয়েবসাইট? নাকি অজানা ফেসবুক পেজ।

#বাংলাদেশভিত্তিক ফ্যাক্ট-চেকিং সাইট

BD Fact Check
👉 বাংলাদেশি ভাইরাল খবর, গুজব যাচাই
Boom Bangladesh
👉 রাজনৈতিক ও সামাজিক মিডিয়া ফ্যাক্ট চেক
Rumor Scanner (রিউমার স্ক্যানার)
👉 বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম
পুরোনো খবর নতুন বলে চালানো হচ্ছে কিনা?
অন্য দেশের ঘটনা বাংলাদেশ বলে চালানো?
@highlight 
Star News 

     সূত্র- স্টার নিউজ