বাচ্চাদেরও আত্মসম্মান আছে। তারা ছোট মানুষ হলেও অনুভূতিহীন নয়। অন্যের সামনে বাচ্চাকে অপমান বা তিরস্কার করলে প্রথমে সে লজ্জা পায়, নিজেকে ছোট মনে করে, ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে যেতে থাকে। আর যখন এই অপমান বারবার ঘটে, তখন লজ্জাবোধও কমে যায়। বাচ্চা ড্যামকেয়ার হয়ে ওঠে, সমাজ কী ভাবল, নিয়ম বা মূল্যবোধ—কোনকিছুর প্রতিই আর গুরুত্ব থাকে না। সাইকোলজি বলে, প্রকাশ্য অপমান শিশুর ব্রেইনকে ডিফেন্স মোডে নিয়ে যায়, শেখার দরজা বন্ধ করে দেয়। অথচ বেশিরভাগ সময় বাচ্চারা ইচ্ছা করে দুষ্টুমি করে না; নতুন জায়গা, মেহমান, ভিড় বা অতিরিক্ত উত্তেজনায় তারা ওভারস্টিমুলেটেড হয়ে পড়ে। এই মুহূর্তে আপনার রিএ্যাকশনই ঠিক করে দেয় সে নিজেকে মূল্যবান ভাববে নাকি অপ্রয়োজনীয় মনে করবে। সবার সামনে শাসন নয়। আড়ালে নিয়ে বোঝালে শিশুর সম্মানও রক্ষা হয় আর সে পরিস্থিতিও বুঝতে শেখে। মনে রাখবেন, আপনি অন্যের সামনে আপনার সন্তানের সাথে যেমন আচরণ করবেন, তারাও তাকে একইভাবে ট্রিট করবে।

#positiveparenting